English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৮:৫০

ভালোবাসা দিবসে সারিকার প্রথম

অনলাইন ডেস্ক
ভালোবাসা দিবসে সারিকার প্রথম

মডেল-অভিনেত্রী সারিকা সাবাহ। আসছে ভালোবাসা দিবসের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন তিনি। এর নাম ‘অ্যারেঞ্জ ম্যারেজ’। এখানে অভিনেতা মিশু সাব্বিরের বিপরীতে দর্শকরা তাকে দেখতে পাবেন। সারিকা সাবাহ বলেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ আমার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। 

এরইমধ্যে এর শুটিং শেষ হয়েছে। ভালোবাসা দিবস উপলক্ষে এটি আরটিভিতে ও প্রাণ ফ্রুটোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে এর বাইরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করছেন সারিকা সাবাহ।