English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:৪১
সূত্র:

শুটিং করতে গিয়ে গুরুতর আহত ফেরদৌস-পূর্ণিমা

শুটিং করতে গিয়ে গুরুতর আহত ফেরদৌস-পূর্ণিমা

আজ সকালে ‘গাঙচিল’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এই বিষয়টি বিজনেস আওয়ারকে মুঠোফোনে নিশ্চিত করেছেন এই ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল।

নির্মাতা নেয়ামূল বলেন, ‘প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তাদেরকে নোয়াখালী সদরে নেওয়া হচ্ছে। শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনকে এক্স-রে করা হবে।’

তিনি আরও বলেন, ‘পূর্ণিমা মোটর সাইকেল চালিয়ে শট দিচ্ছিল। চলন্ত অবস্থায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যাই। আঘাত বেশ গুরুতর। সন্ধ্যার পর জানাতে পারব, শুটিং বন্ধ থাকবে না চলবে।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে এই ছবি নির্মাণ হচ্ছে। এই ছবিটি প্রয়োজনা করছে ইচ্ছেমত এবং নুজহাত ফিল্মস। ছবিতে ফেরদৌস-পূর্ণিমা ছাড়াও আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, তারিক আনাম খান এবং বিশেষ চরিত্রে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।