English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:২৬
সূত্র:

এ বছরই মৌসুমী হামিদের বিয়ে

এ বছরই মৌসুমী হামিদের বিয়ে

বিয়ের ঘোষণা দিলেন মৌসুমী হামিদ। মনের মতো পাত্র পেলে এ বছরই শুভ কাজটি সেরে ফেলতে চান। মৌসুমীর এই ঘোষণায় পরিবারও দারুণ খুশি। মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করেছেন। মৌসুমী বলেন, ‘জন্ম, মৃত্যু ও বিয়েতে আমাদের হাত নেই। সৃষ্টিকর্তা যখন চাইবেন তখনই হবে। তবে আমাদের চেষ্টা করতে তো ক্ষতি নেই!’ জীবনসঙ্গী হিসেবে কেমন পাত্র পছন্দ? জানালেন, ঢাকা ও খুলনার পাত্রদের প্রাধান্য দেবেন। তবে অন্য জেলার হলেও ক্ষতি নেই। পাত্রকে অবশ্যই তাঁর প্রতি বিশ্বস্ত হতে হবে। তাঁর পেশাকে সম্মান করা চাই। পাত্রের পেশা নিয়ে কোনো মাথাব্যথা নেই মৌসুমীর, ‘যেকোনো পেশার মানুষকেই আমি শ্রদ্ধা করি। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন কথা নেই। ক্রিকেটার, ফুটবলার, গায়ক কিংবা ব্যবসায়ী হলেও রাজি। তবে অবশ্যই তাঁকে ভালো মানুষ হতে হবে।’