English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১২:৩৭
সূত্র:

ডিভোর্সের পরও কার জন্য সিঁথিতে সিঁদুর পড়ছেন শ্রাবন্তী?

ডিভোর্সের পরও কার জন্য সিঁথিতে সিঁদুর পড়ছেন শ্রাবন্তী?

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অল্প বয়সে ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি। তাদের ১৩ বছরের সংসার ভেঙে যাওয়ার পর ২০১৬ সালে মডেল কৃষ্ণ ব্রিজেকে বিয়ে করেন। আর চলতি বছরের ১৫ জানুয়ারি কৃষ্ণের সঙ্গেও বিয়ে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর।   এদিকে এই ঘটনার পরপরই গুঞ্জন উঠে আসে যে শ্রাবন্তী নাকি আবার প্রেমে পড়েছেন। এবারের পাত্র এক বিমান সংস্থার কর্মী। নাম রোশন শিং। যদিও খবরটি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন টালিউড অভিনেত্রী।

কিন্তু তারপরই সামনে এল সিঁথিতে সিঁদুর পরা শ্রাবন্তীর ছবি। ছবিটি নিজেই পোস্ট করেছেন নায়িকা। কোনো পুরনো ছবি নয়, একেবারে টাটকা ছবি। আসলে নতুন একটি ছবির শ্যুটিং শুরু হয়েছে অভিনেত্রীর। এই ছবিটি সেই ফিল্ম শ্যুটিংয়ের। সত্যি আপনি শ্রাবন্তী যে কতটা পেশাদার, সেটা বোঝাই যাচ্ছে।