English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৪
সূত্র:

রাত কাটালেই ১ কোটি! বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

রাত কাটালেই ১ কোটি! বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

মিটু বিতর্কে কয়েক দিন আগে অভিযোগের বন্যা বয়ে গিয়েছিল বলিউডে। মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত, শারলিন চোপড়াসহ আরো অনেকে। আঙুল উঠেছিল ভারতের তাবড় তাবড় অভিনেতা, পরিচালক ও প্রযোজকদের বিরুদ্ধে। এবার মুখ খুললেন তেলুগু অভিনেত্রী সাক্ষী চৌধুরী। জানালেন নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সাক্ষী একটু টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘আমার ছবি ও ভিডিও শেয়ার হওয়ার পর থেকে প্রত্যেকে পাগল হয়ে যাচ্ছে। আমার ফোন বেজে চলেছে। না, অভিনয়ের জন্য নয় বরং সবার একই কথা। এক রাতের জন্য ১ কোটি টাকা দিতে চাইছেন, কিন্তু তারা বোকা। আমাকে কেনা যায় না। ‘ম্যাগনেট’ ছবি দেখতে প্রথম দিন হলে যাও।’’

সদ্যই মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘ম্যাগনেট’ ছবিটি। টুইটে সেই ছবিটি দেখতেই অনুরোধ করেছেন তিনি। তেলুগু ছবি ‘সেলফি রাজা’ (২০১৬), ‘পোটুগাডু’(২০১৩) তে অভিনয় করেছিলেন তিনি।