English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৯ ১৭:৪০
সূত্র:

নতুন উদ্যমে চাঁদনী

নতুন উদ্যমে চাঁদনী

বিচ্ছেদের পর অভিনয় থেকে অনেকটাই আড়ালে ছিলেন মডেল-অভিনেত্রী চাঁদনী। এবার নতুন উদ্যমে কাজে ফেরার ঘোষণা দিলেন তিনি। আর খুব শিগগিরই অংশ নিচ্ছেন ধারাবাহিক নাটকের শুটিংয়ে। ‘টিপু সুলতান’ নামে এই নাটকের শুটিং শুরু হবে ফেব্রুয়ারির প্রথম দিকেই। এতে অভিশপ্ত এক বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করবেন চাঁদনী।

দৈনিক আমাদের সময় অনলাইনকে চাঁদনী বলেন, ‘হাতে বেশ কিছু নাটকের কাজ আছে, যা ধারাবাহিকভাবে করবো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে “টিপু সুলতান” নামে একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নেব। এতে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবো। গল্পটি রূপকথার। আমার বিশ্বাস, এটি প্রচারে আসলে দর্শকের ভালো সাড়া পাওয়া যাবে।’

তিনি আরও জানান, বেশ কিছু খণ্ড নাটক ও টিভি অনুষ্ঠান নিয়ে ইদানিং ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। খুব শিগগিরই তার অভিনীত একাধিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

এদিকে, গত বছর মাঝামাঝিতে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে চাঁদনীর বিচ্ছেদ হয়। এরই মধ্যে বাপ্পা বিয়ে করেছেন উপস্থাপক, অভিনেত্রী তানিয়া হোসেনকে। তবে এখনও একাই আছেন চাঁদনী। আর আপাতত কোনো সম্পর্কেও জড়াতে চান না বলেও জানান এই অভিনেত্রী।