English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১২:৪৬
সূত্র:

একই পার্টিতে সালমান-ঐশ্বরিয়া, এরপর...

একই পার্টিতে সালমান-ঐশ্বরিয়া, এরপর...

সালমান খান আর ঐশ্বরিয়া রাইয়ে মধ্যকার সম্পর্কের কথা কারও অজানা নয়। বহু বছর হলো সেই সম্পর্ক তিক্ত হয়েছে। কিন্তু এতোদিন পরেও তারা স্বাভাবিক হতে পারেননি।

সম্প্রতি, পরিচালক সুভাষ ঘাইয়ের জন্মদিনে আয়োজিত এক পার্টিতে দেখা যায় আলোচিত এই তারকাদ্বয়কে। কিন্তু সেই পুরোনো দিনের মতোই তারা একে অপরকে প্রকাশ্যে এড়িয়ে যান।

সুভাষ ঘাইয়ের ঘরে সালমান ও ঐশ্বরিয়া আলাদা গেট দিয়ে ঢোকেন এবং তার সাথে দেখা করার পর আবার আলাদা আলাদা গেট দিয়ে বের হয়ে যান। ফলে তাদের একজনের সাথে আরেকজনের দেখা হয়নি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম দিল দে চুকে সনম’ তাদের জুটির শেষ ছবি। ২০০১ সালে ব্রেকআপের পর অফস্ক্রিনেও একে অপরকে এড়িয়ে চলেন এই জুটি।