English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৯ ১১:৫২
সূত্র:

বিশ্বের কনিষ্ঠতম সুন্দরী অভিনেত্রী ঊর্বশী

বিশ্বের কনিষ্ঠতম সুন্দরী অভিনেত্রী ঊর্বশী

বিশ্বের সবচেয়ে কম বয়সী সুন্দরী অভিনেত্রীর মুকুট মাথায় পরলেন বলিউডের এক তারকা।

পরিবার সূত্রে অভিনয় জগতে পা রাখে অনেকেই কিন্তু এই বলিউড অভিনেত্রীর তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। খুব বেশি দিনও তিনি বলিউডে পা রাখেননি।

এই লাস্যময়ী অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ‘হেট স্টোরি ৪’ সিনেমায়। ফিল্মে তার অভিনয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শকদের। তবে ক্রমশ অভিনয়ে পারদর্শী হয়ে উঠছেন এই বলি অভিনেত্রী। এতোক্ষণে অনেকই হয়তো বুঝতে পেরেছেন কে? তিনি ঊর্বশী রাউতেলা।

২০১৮ সালে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ সুন্দরী অভিনেত্রীর পুরস্কার তাকেই দেয়া হচ্ছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন এবং পর্যটন মন্ত্রক এই পুরস্কার দিয়েছে।

অভিনয়ের পাশাপাশি ঊর্বশী একজন ভীষণ ভাল নৃত্যশিল্পী। ‘আশিক বনায়া আপনে’ গানে অসাধারণ তার পারফরম্যান্স।

তিনি ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয়। সব সময়ই ইনস্টাগ্রামে নিজের ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন। এই অ্যাওয়ার্ড পাওয়ার পর তিনি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

পুরস্কার পাওয়া প্রসঙ্গে অভিনেত্রী ঊর্বশী লিখেছেন, ‘প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে এই অ্যাওয়ার্ড পাওয়াতে আমি খুব খুশি। আমাকে এই সম্মান দেওয়ার জন্য আন্দামান এবং নিকোবর দীপপুঞ্জের প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, বলিউড অভিনেতা সানি দেওলের সিনেমা ‘সিং সাব দ্য গ্রেট’ দিয়ে বলিউডে পা রাখেন উর্বশী রাইতেলা। অবশ্য ছবিটি বক্স অফিসে তেমন সারা ফেলতে পারেনি। একেবারেই ফ্লপ হয়। তবে দর্শকদের নজর কাড়তে সক্ষম হনে ঊর্বশী।