English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৯ ১৩:৫৮
সূত্র:

মিথিলার ‘ব্লাড রোজ’

মিথিলার ‘ব্লাড রোজ’

জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নাটক, টেলিছবি নিয়ে। এই ব্যস্ততার মাঝেও তিনি দিলেন এক নতুন খবর। নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছেন এই সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী।

তাসনিমুল তাজের গল্প ও রেদওয়ান রনির চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ব্লাড রোজ' এ একসঙ্গে দেখা যাবে মিথিলাকে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে মিথিলার সাথে আরো অভিনয় করেছেন আয়নাবাজি খ্যাত নায়িকা নাবিলা। পাশাপাশি আরও অভিনয় করেছেন ইরেশ যাকের ও মনোজ কুমার। সম্প্রতি রাজধানীর উত্তরা ও খিলক্ষেতের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শুরু হয়েছে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে মিথিলা বলেন, ‘এর আগে রেদওয়ান রনির পরিচালনায় বিয়ের দাওয়াত রইলো টেলিছবিতে অভিনয় করেছিলাম। কাজটি সেসময় বেশ প্রশংসিত হয়েছিল। নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়েও আমি দারুণ আশাবাদী। অন্তর্জালের বিনোদন মাধ্যম আইফ্লিক্সে শিগগিরই প্রকাশ পাবে ‘ব্লাড রোজ’।’

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘সম্পর্কের ঘুণপোকায় ক্ষয়ে যাওয়া জীবনের গল্প এটি। আবার বলা যায়, বন্দুক ও ফুলের গল্পও এটি। যেহেতু এটি সাসপেন্স থ্রিলার ঘরানার চলচ্চিত্র, তাই এখনই গল্প নিয়ে এর বেশি জানাতে চাই না। তবে এটুকু বলতে পারি, অনেকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ভালো লাগবে।’