English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৯ ১৫:২৮
সূত্র:

দ্বিতীয় স্বামী ছেড়ে নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী!

দ্বিতীয় স্বামী ছেড়ে নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী!

ফের নতুন প্রেমে মজেছেন কোলকাতার নায়িকা শ্রাবন্তী। দ্বিতীয় স্বামী কৃষেণ ব্রজের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পরই ফের প্রেমে পড়েছেন এই নায়িকা। জানা গেছে এক এয়ারলাইন কোম্পানিতে কেবিন ক্রু সুপারভাইজার। পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন সিংহ ঘনিষ্ঠ মহলে মন্টি নামেই পরিচিত।

শোনা যাচ্ছে, শ্রাবন্তী নাকি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভাল। তবে এ ধরনের কথা তার দ্বিতীয় স্বামীর বেলাতেও বলেছিলেন নায়িকা। যদিও নতুন এ সম্পর্কের কথা গোপন রেখেছেন শ্রাবন্তী। তবে বেশ কয়েক বার তাদের ডিনারে ও পার্টিতে দেখা গেছে। রোশনের বাড়িতেও যাতায়াত আছে শ্রাবন্তীর।

প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় আলাদা থাকার পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় স্বামী কৃষেণ ব্রজের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর। এর আগে এ নায়িকা প্রথম ঘর বেঁধেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে। ২০০৩ সালে বিয়ে হয়েছিল তাদের।