English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৯ ২১:২০
সূত্র:

এমন ‘দুষ্টু’ হলেন কেন রাইমা?

এমন ‘দুষ্টু’ হলেন কেন রাইমা?

রাইমা সেন মানেই সুন্দরী। আর তার সঙ্গে যুক্ত হয়েছে অভিনয়ের ধার। যদিও কিছুদিন যাবৎ তেমনভাবে বড়পর্দায় দেখা যাচ্ছে না তাকে। কিন্তু তাতে কী! সুন্দরীকে নিয়ে চর্চার তো শেষ নেই। সোশ্যাল মিডিয়ায় তার নতুন ছবি নিয়ে শুরু হয়েছে চর্চা। তার ঠোঁট ছুঁয়েছে সিগারেট। আর তার সঙ্গে যুক্ত হয়েছে দুষ্টু হাসি। কেন এমন পোস্ট রাইমার?   এই যেমন কিছুদিন আগে সিমলা গিয়ে এমন একটি ভিডিও পোস্ট করলেন তিনি, তাতে চমক লাগল নেটিজেনদের। তাছাড়াও ১০ বছর আগের ছবি দেওয়ার চ্যালেঞ্জেও তিনি ছিলেন বেশ সরব। সেই ছবিটিও পোস্ট করেছিলেন তিনি।

এবার সিগারেট ঠোঁটে নিয়ে যেই ছবিটি পোস্ট করেছেন রাইমা, তাতে ক্যাপশন দিয়েছেন নো স্মোকিং প্লিজ। যার মানে দাঁড়ায় ধূমপান করতে বারণ করছেন সুন্দরী। অর্থাৎ ছবিটি দেখে যতই অন্যরকম মনে হোক না কেন এই ছবিটি সচেতনতামূলক বার্তাই দিচ্ছে।