English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৯ ১৪:০৪
সূত্র:

ঐশ্বরিয়াকে নিয়ে যা বললেন তার ননদ

ঐশ্বরিয়াকে নিয়ে যা বললেন তার ননদ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘গুরু’ সিনেমার শুটিংয়ের সময় অভিষেক বচ্চনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেত্রী। পরবর্তীতে ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া-অভিষেক। তাদের সংসারে আরাধ্য নামে একটি কন্যা সন্তান রয়েছে।

বিয়ের আগে থেকেই ঐশ্বরিয়াকে পছন্দ করতেন তার ননদ শ্বেতা বচ্চন। বিয়ের পর ননদ-ভাবির সম্পর্ক আরো ভালো হয়েছে। সম্প্রতি ভাবি ঐশ্বরিয়া রাইয়ের ভালো ও মন্দ দিক নিয়ে কথা বলেছেন শ্বেতা বচ্চন। করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে অভিষেক বচ্চনের সঙ্গে হাজির হয়েছিলেন শ্বেতা।

এ সময় ঐশ্বরিয়ার ভালো দিক প্রসঙ্গে শ্বেতা বলেন, ‘সে আত্মনির্ভরশীল, শক্ত মনোবলের অধিকারী ও চমৎকার একজন মা।’

আর অপছন্দের বিষয়ে তিনি বলেন, ‘ফোন কল এবং মেসেজ সহজে ব্যাক করে না। পাশাপাশি তার টাইম ম্যানেজমেন্ট’।

একইভাবে অভিষেক বচ্চনের বিষয়ে জানতে চাইলে শ্বেতা বলেন, ‘তার বিশ্বস্ততা ও পরিবারের প্রতি দায়িত্ববোধ আমার বেশি পছন্দ (এটা শুধু বচ্চন পরিবারের পুত্র হিসেবে নয়, একজন স্বামী হিসেবেও)। আর খারাপ দিক হলো সে ভাবে সে সব জানে। তবে তার সেন্স অব হিউমার আমার ভালো লাগে।’

ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্যানি খান’। ২০১৮ সালের ৩ আগস্ট মুক্তি পায় সিনেমাটি।