এ বছর বিয়ের পিঁড়িতে বসছেন যে তারকারা
জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকে। অন্যদিকে শবনম ফারিয়ার সঙ্গে হারুনুর রশীদ অপুর পরিচয় ২০১৫ সালে, ফেসবুকের মাধ্যমে। এরপর দুজনের বন্ধুত্ব গড়ায় বিয়ে পর্যন্ত। ২০১৮ সালের একেবারে শেষ দিকে সিয়াম ও শবনম ফারিয়া বিয়ে করেন। ২০১৯ সালের শুরুতেই বিয়ে করেন কণ্ঠশিল্পী সালমা।
এ বছর কয়েকজন তরুণ তারকার বিয়ের সম্ভাবনা আছে। যা তারা নিজেরাই স্বীকার করেছেন। এ বছর যাঁদের বিয়ের সানাই বাজতে পারে, তাদের মধ্যে রয়েছে, সাবিলা নূর, মুমতাহিনা টয়া, জোভান আহমেদ, সাফা কবির, মেহজাবিন, নাদিয়া মিম। এর বাইরে নাটক, গান আর চলচ্চিত্রের আরও অনেকে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে পারেন বলে শোনা যাচ্ছে।
যাদের বিয়ে হয়েছে, তাদের বিবাহোত্তর সংবর্ধনাও এ বছর আলোচনা তৈরী করতে পারে। গত বছর সিয়াম আর শবনম ফারিয়ার বিয়েটা ছিল চমকে ভরা। কারণ চুপিসারেই সেরে ফেলতে চেয়েছিলেন বিয়ের কাজ। যদিও রইলো না গোপন। নিজেরাই প্রকাশ্যে আনলেন বিয়ের খবর। সিয়াম ও শবনম ফারিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা পরিবারের সদস্যদের নিয়ে করলেও এ বছর তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। বিয়ে নিয়ে লুকোচুরি খেলেছেন কণ্ঠশিল্পী সালমাও। বিয়ে করবেন বলে ঘোষণা দেন। কিন্তু ঠিক কবে করবেন না জানা গেলেও হুট করে তিনিই জানান বিয়ের খবর। বিয়ে হয়েছে, সালমাও অপেক্ষা করছে সংবর্ধনা অনুষ্ঠানের।
বিয়ের অপেক্ষায় আছেন অভিনেত্রী মৌসুমী হামিদও। নাট্য নির্মাতা সুমন আনোয়ারের সঙ্গে দীর্ঘদিনের প্রেম। বছরের মাঝামাঝি সময়ে বিয়ের পিড়িতে বসছেন বলে জানান।
অভিনেত্রী টয়া বলেন,‘বন্ধুদের অনেকেই বিয়ে করে ফেলেছে। আমিও আমার মনের মানুষের খোঁজ পেয়েছি। সে আমাকে খুব ভালো বোঝে, আমার কাজের ব্যাপারে। বিয়ের ব্যাপারে আমরা দুজন মোটামুটি সিদ্ধান্তে এসে পৌঁছেছি। এবছরই বিয়ের পিঁড়িতে বসছি। ’
বিয়ের ব্যাপারে কথা হয় এ প্রজন্মের অভিনয়শিল্পী সাবিলা নূরের সঙ্গেও। পাত্র পছন্দ আছে। বেসরকারী একটি টেলিভিশনের কর্মকর্তা। তবে তিনি আশাবাধী নয় যে এবারই বিয়ে হবে। তিনি বলেন, ‘কী যে বলেন! বন্ধুদের মধ্যে আমি সবার ছোট। বাসা থেকে বিয়ের জন্য বলছে। তবে মনে হয় না সবকিছু গুছিয়ে এ বছর বিয়ে করতে পারবো। আবার হুট করে হয়েও যেতে পারে। বিয়ের জন্য সাত জনমের প্ল্যান থাকলেও হুট করেই হয়ে যাবে বলে আমি মনে করি।’
শোনা যাচ্ছে মেহজাবিনের বিয়ে হয়ে গেছে পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে। যদি বিয়ে নাও হয়ে থাকে। এ বছরই তারা বিয়ে পিড়িতে বসছেন বলে আশ্বাস পাওয়া যায়।
অভিনেত্রী ভাবনা- অনিমেষ আইচের বিয়ে হয়ে গেছে বলেও গুঞ্জন আছে। তবে ভাবনা সেটা অস্বীকার করেন। গণমাধ্যমে আঁচ দিয়েছেন এ বছরই বিয়ে করবেন। কণা বিয়ে করছেন বলে তো বহুবছর ধরে বলে আসছেন। এবার আর দেরী নয়, দেরী করলে লেট হয়ে যাবে বলে তিনি মজা করেন বিয়ের কথা শুনে।
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গেছে, সাফা কবির আর জোভান আহমেদরও জীবনসঙ্গী চুড়ান্ত। জোভানের বন্ধু সিয়াম বিয়ে করেছেন। জোভানও বিয়ে করে ফেলতে চান। আর সাফা অপেক্ষায় আছেন তার বাবার। তিনি বিদেশে কর্মরত আছেন। এবছরই হয়তো কোন একসময় ঘোষণা দিবেন বিয়ের।
এবছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন নাদিয়া আফরিন মিম, স্পর্শিয়া, বাঁধনও। সালমার মত ডিভোর্স হয়েছিল তাদের। কিন্তু নতুন জীবন গড়তে মনস্থির করছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে আঁচ দিয়েছেন এ অভিনেত্রীরা।


