English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৯ ১৪:২১
সূত্র:

হিরো আলম আহত, হাসপাতালে ভর্তি

হিরো আলম আহত, হাসপাতালে ভর্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রামপুরায় এ ঘটনা ঘটে। 

হিরো আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শুটিং করার সময় তার হাতে রড ঢুকে যায়। তাৎক্ষণিক রাজধানীর বনশ্রী ফরায়েজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্য হাসপাতালে ভর্তি হবে বলেও তিনি জানান।