English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৯ ১৩:৫৪
সূত্র:

‘তুমি বললে’ নাটকে অপূর্ব-সাফা

‘তুমি বললে’ নাটকে অপূর্ব-সাফা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তার স্ত্রীও সঙ্গী হলেন অপূর্বর। তবে অভিনয়ে নয়, গল্পকার হিসেবে।   তার স্ত্রী নাজিয়া হাসান অদিতি নাটকের গল্প লিখেছেন। সেই গল্পের নাটকে অভিনয় করলেন অপূর্ব।

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘তুমি বললে’। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। রোমান্টিক গল্পের এই নাটকে অপূর্বকে দেখা যাবে আয়ান চরিত্রে। এখানে হৃদিতা চরিত্রে তার বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির।

এর আগে একই পরিচালকের ‘তোমার জন্য’ নাটকে অপূর্ব ও সাফা অভিনয় করেছিলেন। নাটকটি বেশ দশর্কপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় একই পরিচালকের এই নাটকে তারা দুজন আবারও জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন।

অপূর্ব বলেন, এবারের ভালোবাসা দিবসে অনেকগুলো কাজই করেছি আমি আর সাফা।

এর মধ্যে এই নাটকটির গল্প একটু অন্যরকম। কাজটা করে ভালো লেগেছে। অদিতিকে স্বাগতম জানাই গল্পকার হিসেবে। আর নাটকে এই সময়ে সাফা নিঃসন্দেহে অনেক ভালো করছে। তাকে নিয়ে কাজ করে আনন্দ পাই।

সাফা কবির বলেন, অপূর্ব ভাইয়া একজন সহশিল্পী, বড় ভাই। যিনি আমাকে অভিনয়ে গাইড করেন, আমাকে আমার ভালোর জন্যই নানা উপদেশ দিয়ে থাকেন।

যা আমি আন্তরিকভাবেই গ্রহণ করি। তা ছাড়া অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করে আমি নিজেকে সমৃদ্ধ করারও চেষ্টা করি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপূর্ব ভাইয়ার মতো যারা সিনিয়র শিল্পীরা আছেন তারা সঙ্গে থাকলে ইউনিটও বেশ সতর্ক থাকে প্রতিটি কাজে। এটা খুব ভালো লাগে। ভালোবাসা দিবসে সেভেন টিউন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।