English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৯ ১৯:৩৯
সূত্র:

আ’লীগের মনোনয়নপত্র কিনলেন মৌসুমী

আ’লীগের মনোনয়নপত্র কিনলেন মৌসুমী

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী।

বুধবার (১৬ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন চিত্র পরিচালক গুলজার।

গত মঙ্গকাল (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করার আগ পর্যন্ত এই ফরম বিক্রির কার্যক্রম চলবে বলে জানা গেছে। আওয়ামী লীগের প্রতিটি মনোনয়নপত্রের জন্য নেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, বিএনপি ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জোটভুক্ত হয়ে ১টি আসন পাচ্ছে।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মৌসুমী বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।