English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৯ ১৪:২০
সূত্র:

ভারতের নাগরিক হওয়া নিয়ে যা বললেন জয়া

ভারতের নাগরিক হওয়া নিয়ে যা বললেন জয়া

অভিনেত্রী জয়া আহসান। ছোট পর্দায় নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়ে নাম লিখিয়ে ছিলেন বড় পর্দায়। সেখানোও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বাংলাদেশে চলচ্চচিত্রে অভিনয়ের পাশাপাশি অভিনয় করেছেন ওপার বাংলাতেও। কুড়িয়েছেন বেশ প্রশংসাও। নতুন নতুন চলচ্চিত্র নিয়ে দুই দেখেই ব্যস্ত তিনি।

এদিকে কিছুদিন আগে ভারত সরকারের অনুমতি পেলে দুদেশের নাগরিকত্ব নিতে চান এমন সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এবেলা। তখন জয়া বলেছিলেন ভারত সরকার অনুমতি দিলে তিনি নিবেন।

কলকাতায় স্থায়ী হয়ে যাবেন নাকি? এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষৎকারে জয়া বলেন, ‘কখনওই না। এ নিয়ে ভাবারও প্রশ্ন আসে না। কাজের প্রস্তাব পাচ্ছি, কাজ করছি। ওখানকার শিল্পীরাও আমাদের দেশে কাজ করছেন। আমি আমার দেশ থেকে কোথাও যাব না।’

সম্প্রতি তার অভিনীত একটি ছবি কলকাতায় মুক্তি পেয়েছে। পাশাপাশি বাংলাদেশে বছরের শুরুতেই তার ‘বিসর্জন’ ছবিটি মুক্তি পেয়েছে।