English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৯ ১৭:৫৯
সূত্র:

হৃদয় খানের পরিচালনায় মোনালিসা

হৃদয় খানের পরিচালনায় মোনালিসা

দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হৃদয় খান। গানের পাশাপাশি অভিনয় করেছেন তিশার সঙ্গে একটি নাটকে। এবার অভিনয়ের পর নির্মাতার খাতায় নাম লিখালেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন হৃদয় খান। আরই এই চলচ্চিত্রটিতেই প্রধান চমক হিসেবেই আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা।

চলচ্চিত্রটির এখনো নাম চূড়ান্ত হয়নি। নির্মানের পাশাপাশি নিজেও ছবিটিতে অভিনয় করেছেন হৃদয় খান। নিউইয়র্কের স্থানীয় কয়েকজন শিল্পী অভিনয় করেছেন এতে।সম্প্রতি ২৫ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের পুরো শুটিং হয়েছে নিউইয়র্কে।

হৃদয় খান বলেন, ‘ছোটবেলা থেকেই ভিডিওগ্রাফির প্রতি আমার দুর্বলতা ছিল। গান করার আগে থেকে কিন্তু ভিডিওগ্রাফি করি। তবে সেটা কখনোই পেশাদার ভাবে করিনি। ভিডিও সম্পাদনা, কালার গ্রেডিংয়ের কাজও করেছি টুকটাক।’