English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০১৯ ১১:৩৫
সূত্র:

কারিনার এই গাউনের দাম কত, জানেন?

কারিনার এই গাউনের দাম কত, জানেন?

বলিউডে ফ্যাশন নিয়ে কথা উঠলে কারিনা কাপুরকে এড়িয়ে যাওয়া যায় না। জিমে যাওয়ার পোশাক বা ‘এয়ারপোর্ট লুক’ সব সাজেই বিশেষত্ব থাকে তার। এ ছাড়া কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা পার্টি হলে তো কথাই নেই, জায়গা করে নেন স্পটলাইটে।

ব্যক্তিত্বের সঙ্গে মানানসই পোশাক পরার জন্যই ফ্যাশনপ্রেমীদের কাছে কারিনা তাই এত পছন্দের। এজন্য সাজপোশাকের পেছনেও তার খরচ হয় অনেক।

ভারতের এক গণমাধ্যমে বলা হয়েছে, সম্প্রতি নতুন বছর উদ‌যাপনে একটি নীল রংয়ের মেটালিক গাউন পরেছিলেন কারিনা। অ্যালেকজান্ডার তেরেকোভের ডিজাইন করা এই স্লিটেড গাউনের দাম ছিল আকাশছোঁয়া।

এই গাউনের দাম ১ লাখ বা ২ লাখ নয়, এর দাম ১০ হাজার ৪৭০ ইউরো। যা বাংলাদেশি টাকায়  ১০ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা।

প্রসঙ্গত, ‘বীর দ্য ওয়েডিং’ (২০১৮) ছবিতে শেষ দেখা গিয়েছিল কারিনাকে। এর পরে আবার করণ জোহরের ‘তখত’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। এই ছবিতে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর ও ভূমি পেডনেকারের মতো জনপ্রিয় তারকারা।