English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৯ ১৭:০৬
সূত্র:

জন্মদিনে নতুন খবর দিলেন দীপিকা

জন্মদিনে নতুন খবর দিলেন দীপিকা

বিয়ের পর প্রথম জন্মদিন পালন করলেন দীপিকা। জন্মদিনের আগের দিন মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন খুব তাড়াতাড়ি একটা ভাল খবর দেবেন। কিন্তু সেই ভালো খবর টা কী তা নিয়ে জল্পনাও শুরু হয়েছিলো সিনে মহলে। অবশেষে জন্মদিনের বিকেলে সেই ভাল খবর প্রকাশ্যে আনলেন দীপিকা।

ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট দীপিকা পাড়ুকোন ডট কম। হ্যাঁ, এটাই নায়িকার ভাল খবরের ঠিকানা। নিজস্ব ওয়েবসাইট লঞ্চ করলেন জন্মদিনে। এবার দীপিকার সম্বন্ধে যে কোনও খবর জানতে হলে আপনারও ঠিকানা হতে পারে এই ওয়েবসাইট।

দীপিকার আচমকা ঘোষণার পর কেউ ভেবেছিলেন, দীপিকা নতুন কোনও ছবির ঘোষণা করতে পারেন। আবার কারও মনে হয়েছিল, নিজের প্রোডাকশনও শুরু করতে পারেন তিনি। ব্যক্তিগত জীবনের কোনও সুখবর কিনা, তা নিয়েও চলেছিল গসিপ। অবশেষে রহস্যের সমাধান করলেন নায়িকা স্বয়ং।

উল্লেখ্য,সঞ্জয় লীলা ভন্সালীর ‘পদ্মাবত’ দীপিকার শেষ ছবি। তার পর বিয়ের জন্য কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। এ বারমেঘনা গুলজারের ছবি ‘ছপাক’ দিয়ে ফের কামব্যাক করবেন তিনি। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা তুলে আনা হবে সেই ছবিতে।