English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৯ ১০:৫৩
সূত্র:

ঘর ভাঙছে বিদ্যা বালানের!

ঘর ভাঙছে বিদ্যা বালানের!

বিদ্যা বালানের অভিনয়ে মুগ্ধ পুরো বলিউড। হালের বেশ কিছু সুপারহিট ছবির নায়িকা তিনি। সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন বিদ্যা। অবশ্য অন্যদের মতো বয়স লুকাতে চান না তিনি। জীবনটাকে উপভোগ করেন তিনি আনন্দে-অভিনয়ে।

বিদ্যা বালানকে নিয়ে বি-টাউনে নানা সময়ে নানা আলোচনা চলেছে। এবার নতুন আলোচনায় এসেছে তার সংসার। সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে ডিভোর্স হচ্ছে তার। বিদ্যার জন্মদিন ঘিরে এই আলোচনা মুখে মুখে। স্বামীর পরকীয়ার কারণে দু’জন আলাদা হয়ে যাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিদ্যাকে বিয়ের পরও নাকি অন্য নারীদের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন প্রযোজক সিদ্ধার্থ কাপুর। সেটা মেনে নিতে পারছেন না বিদ্যা বালান। তাই শেষ পর্যন্ত তারা বিচ্ছেদ বেছে নিচ্ছেন।