English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:৪০
সূত্র:

সালমানের জন্য বরুণের থেকে সরে দাঁড়ালেন ক্যাটরিনা!

সালমানের জন্য বরুণের থেকে সরে দাঁড়ালেন ক্যাটরিনা!

এ বছর মুক্তিপ্রাপ্ত ক্যাটরিনা কাইফের ‘জিরো’ ও ‘থাগস অব হিন্দুস্তান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে নতুন বছর ‘ভারত’ সিনেমায় হাজির হয়ে এই ব্যর্থতার দায় কিছুটা হলেও ঘুচার সুযোগ আছে ক্যাটরিনার।

বর্তমানে সালমান খানের সিনেমাটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। আর ‘ভারত’র জন্য ছেড়েছেন নতুন আরেকটি সিনেমা।

রেমো ডি’সুজা পরিচালিত নাচের সিনেমা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। এতে প্রথমবার অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধার কথা ছিলো তার। ২০১৯ সালের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই ক্যাটরিনা এতে অভিনয় না করার বিষয়টি নির্মাতাদের জানিয়েছেন।

ক্যাটরিনার মুখপাত্র জানান, বর্তমানে সালমান খানের ‘ভারত’ সিনেমার শুটিং নিয়ে ক্যাটরিনা ব্যস্ত আছেন। এর শুটিংয়ের সঙ্গে রেমো’র সিনেমার শুটিংয়ের শিডিউল মিলে যাচ্ছে। ক্যাটরিনা কাজের ব্যাপারে সবসময় পেশাদার। তাই তিনি সবরকম ঝামেলা এড়াতে নতুন সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন।