English Version
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৬
সূত্র:

সত্য ঘটনা অবলম্বনে সিয়াম-পূজার নতুন ছবি

সত্য ঘটনা অবলম্বনে সিয়াম-পূজার নতুন ছবি

পোড়ামন-২ ও দহন সিনেমার মাধ্যমে দর্শক হৃদয় জয় করেছেন সিয়াম-পূজা জুটি। এ দুই ছবির মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন পরিচালক রায়হান রাফিও। এবার তিনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে এই জনপ্রিয় জুটি নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে চলেছেন বলে জানিয়েছেন প্রযোজক আবদুল আজিজ।   তিনি বলেন, একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা অবলম্বনে অন্ধকার জগতের মানুষকে ঘিরে এবারের ছবি। নাম ঠিক না হওয়া ছবিটিতে উঠে আসবে রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বাস্তব চিত্র। রায়হান রাফি পরিচালিত ছবিটিতে সিয়াম-পূজার সাথে থাকবেন রোশান।

পরিচালক রায়হান রাফি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই শুটিং শুরু করতে পারবো। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে।