English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৮ ১৫:২৮
সূত্র:

১৪ বছরে বৈশাখী টেলিভিশন

১৪ বছরে বৈশাখী টেলিভিশন

আগামী ২৭ ডিসেম্বর সফলতার ১৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় বৈশাখী টেলিভিশনের। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে কাল ২৭ ডিসেম্বর বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান দিয়ে। সরাসরি সম্প্রচারিত সংগীতানুষ্ঠান ‘বৈশাখীর জন্মদিনে’ শুরু হবে সকাল ৮টা ২৫ মিনিটে, চলবে দুপুর ২টা পর্যন্ত। আফরিন অথৈ ও তাসনুভা মোহনার উপস্থাপনায় গান গাইবেন ১৭ কণ্ঠশিল্পী। তাদের মধ্যে ফকির শাহাবুদ্দীন, অলক সেন, দেবলিনা, রাফাত, বিন্দু কণা, দোয়েল, হৈমন্তী, স্মরণ, উপমা, স্নিগ্ধা, শিল্পী বিশ্বাস, দীপা, অঙ্কন, ইউসুফ, তিন্নি ও সাগর। সংগীতানুষ্ঠান ছাড়াও রাতে প্রচার হবে তিনটি একক নাটক। রাত ৮টায় রয়েছে পার্থ বড়ুয়া, তিশা, মইন অভিনীত ‘স্বপ্নযাত্রা’।

মহিউদ্দিন আহমেদের চিত্রনাট্য ও সংলাপ রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার অভিনীত অ্যাকশান নাটক ‘ফুড স্টেশন অ্যাটাক’। আনন জামানের রচনা ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। রাত ১১টায় প্রচার হবে গ্যাঁড়াকল। সঞ্জয় সমদ্দারের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, সজল, পিয়া বিপাশা, জোভান, জামিল হোসেন প্রমুখ। নাটক ছাড়াও রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত দুটি সিনেমা।