English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৫
সূত্র:

এক ওয়েব সিরিজে তিন সুন্দরী

এক ওয়েব সিরিজে তিন সুন্দরী

তাদের তিন জনের নামের শুরুতেই 'ম', আবার তিনজনই লাক্স সুন্দরী। তারা হলেন ২০০৬ ও ২০০৭ সালের চ্যাম্পিয়ন যথাক্রমে জাকিয়া বারী মম ও বিদ্যা সিনহা মিম এবং এ বছরের চ্যাম্পিয়ন মিম মানতাসা।এবার এই তিন সুন্দরী এক হয়েছেন একটি ওয়েব ধারাবাহিকে।

তিনজনকে নিয়ে 'বিউটি অ্যান্ড দ্য বুলেট' নামের সাত পর্বের ওয়েব ধারাবাহিক নির্মাণ করছেন অনিমেষ আইচ। লাক্স অরিজিনাল সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে গুড কোম্পানি।

প্রতিষ্ঠানটির হেড অব কনটেন্ট মারুফ রেহমান জানান, গতকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন তাহসান খান ও শহীদুজ্জামান সেলিম। সোমবার থেকে শুটিং শুরু করবেন লাক্স তারকারা।

এই ধারাবাহিকে আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও তারিক আনাম খান, মুমতাহিনা টয়া, সামিয়া অথই প্রমুখ। মারুফ রেহমানের মূল ভাবনায় এর চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ।

অনিমেষ আইচ বলেন, পুরোপুরি থ্রিলার ও অপরাধজগতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে এটি।প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিটের। শিগগিরই একটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েভ সিরিজটি।