English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৮ ১১:১১
সূত্র:

মাহিয়া মাহির ফেসবুক আইডি হ্যাকড

মাহিয়া মাহির ফেসবুক আইডি হ্যাকড

চিত্রনায়িকা মাহিয়া মাহি হ্যাকারের কবলে পড়েছেন। মাহি বলেন, ‌'গত দু'দিন ধরে ফেসবুকে ঢুকতে পারছি না, কে বা কারা যেন আবার ফেসবুক আইডি হ্যাক করেছে।'

আইডি উদ্ধারে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে মাহি বলেন, ' আমার পরিচিত কয়েকজনকে বলেছি। তারা চেষ্টা করছে আইডিটি উদ্ধারের জন্য। প্রায় ১০ জায়গা থেকে এটা হ্যাক করে রাখা হয়েছে। আশা করি শিগগিরই আইডিটি ফিরে পাবো।'

বর্তমানে 'অবতার' নামের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মাহি। সম্প্রতি অংশ নিয়েছেন ছবিটির একটি আইটেম গানেও। এ ছাড়া কাজ চলছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'আনন্দ অশ্রু' ছবিরও।