English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৮ ১২:০৫
সূত্র:

পছন্দের প্রার্থীকে বেছে নিকসবাই

পছন্দের প্রার্থীকে বেছে নিকসবাই

বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন একটি উৎসবের মতো। নির্বাচন ঘিরে মানুষের মধ্যে নানা উৎসাহ-উদ্দীপনা কাজ করে। তারা বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর চুলচেরা বিশ্লেষণ করে। এটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি এ দেশের মানুষের ভালোবাসার প্রকাশ। তাই আমার প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক।   মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিক। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির নিজের পছন্দকে প্রকাশ করার অধিকার রয়েছে। সেই অধিকার যেন খর্ব না হয় এটা বিবেচনায় নিতে হবে।

নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা বিভেদ প্রত্যাশিত নয়। সবাই নির্ভয়ে ভোটকেন্দ্র যাবে, নিজের পছন্দকে বেছে নেবে এটাই আশা। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ভোটকেন্দ্রিক অনেক অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এটা খুবই দুর্ভাগ্যজনক। 

আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রসব প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হোক, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এ কামনা করি।