English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮ ২২:২৯
সূত্র:

উন্নয়নের মার্কা, নৌকা মার্কা : ফেরদৌস

উন্নয়নের মার্কা, নৌকা মার্কা : ফেরদৌস

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ভোলা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে প্রচারণায় শুক্রবার অংশ নিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা অপু বিশ্বাস।

দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে লালমোহনে আসেন তারা। পরে আওয়ামী লীগ প্রার্থী শাওনের পক্ষে গণসংযোগ করতে তারা ফরাজগঞ্জ ইউনিয়নে যান। সেখানে বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের কাছে তারা নৌকার জন্য ভোট চান।

এসময় শত শত নারী-পুরুষ এবং ভক্তরা ফেরদৌস ও অপু বিশ্বাসকে এক নজর দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় করেন।

সাধারণ ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে ফেরদৌস বলেন, ‘উন্নয়নের মার্কা, শেখ হাসিনার মার্কা, নরুন্নবী চৌধুরী শাওনের মার্কা, শান্তির মার্কা নৌকার পক্ষে আমরা এসেছি। আপনারা ৩০ ডিসেম্বর সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করুন।’

এসময় নূরুন্নবী চৌধুরী শাওন ভোটারদের কাছে দোয়া চান এবং এলাকার উন্নয়নে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।