English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮ ২১:৩৫

টেলি সামাদ হাসপাতালে

অনলাইন ডেস্ক
টেলি সামাদ হাসপাতালে

ঢাকাই চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে টেলি সামাদের মেয়ে কাকলী সোমবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বাবার (টেলি সামাদ) বুকে ইনফেকশন আছে। রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে।

এদিকে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন টেলি সামাদ।

সূত্রে জানা গেছে, গত শুক্রবার টেলি সামাদকে নিবিড় পরিচর্যায় নেওয়া হয়। এছাড়া শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। ৪ দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কমেডি অভিনেতা।