English Version
আপডেট : ৪ ডিসেম্বর, ২০১৮ ১৫:১২
সূত্র:

জন-মিথিলার ঘনিষ্ঠ ছবি ভাইরাল!

জন-মিথিলার ঘনিষ্ঠ ছবি ভাইরাল!

ফেসবুক একাউন্টে একটি ছবি প্রকাশ, এরপর থেকেই নতুন করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘ইনদালো’ ব্যান্ডের বর্তমান ভোকাল ও অভিনেতা জন কবির ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলা।

মিথিলার সঙ্গে জন কবিরের প্রেমের গুঞ্জণ অনেক আগে থেকেই ছিল। তাহসান-মিথিলার সংসার ভাঙার পেছনে সেই সম্পর্ককেও দায়ি করেন অনেকেই। এবার সেই গুঞ্জনেই পানি ঢেলেছেন জন কবির।

জন ফেসবুক আইডিতে মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সোমবার। ছবির ক্যাপশনে জন শুধুই লিখেছেন একটি শব্দ- ‘কনটেন্ট’। পাশে একটি হাসির ইমো। তাদের ঘনিষ্ট ছবিটি মূহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। নতুন করেই শুরু হয়েছে তাদের প্রেমের গুঞ্জন।

এরই মধ্যে ১৭০০০ লাইক পড়েছে ছবিটিতে। তিন হাজারেরও বেশি শেয়ার হয়েছে। ছবির নিচে পড়েছে হাজার হাজার কমেন্ট। জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ মুক্তাদির মজা করে কমেন্টে লিখেছেন ‘ভাবি’। তার প্রতি উত্তরে জন রিপ্লাই দিয়ে লিখেছেন আমারও ভাবি।

অনেকেই তাহসানকে উদ্দেশ্য করেই কমেন্ট করেছেন। তাহসান ভাই আপনি কোথায়? কেমন আছেন? কেউ মশকরা করেছেন, কেউ গালি দিয়েছেন।

এ বিষয়ে জন কবির বলেন, ‘আসলে মানুষ আমাদের নিয়ে কী ভাবে, তা আমার জানা ছিল না। ছবিটি শেয়ার দেওয়ার পর মানুষের মন্তব্য দেখে আমি আশ্চর্য হয়েছি। আমি-মিথিলা বেশ ভালো বন্ধু, এটা সবার জানা।’

তিনি আরও বলেন, ‘মিথিলা বাংলা ভিশনের “আমার আমি" অনুষ্ঠানের উপস্থাপক। ওই অনুষ্ঠানে অতিথি হয়েছি আমি ও ব্যান্ড তারকা তুহিন। গত শুক্রবার এর রেকর্ডিং হয়েছে। রেকর্ডিং শেষে আমি-মিথিলা এই ছবিটি তুলেছি। আর মজা করেই ছবিটি ফেসবুকে শেয়ার করি।’

জন বলেন, ‘সুন্দর কিংবা শিক্ষণীয় কোনো ছবি ফেসবুকে প্রকাশ করলেও এত ভাইরাল হয় না। এ ছবিটা যতটা ভাইরাল হয়েছে। সবাইকে বলতে চাই, কোনো কিছু না জেনে উল্টাপাল্টা মন্তব্য করা ঠিক না।’

এদিকে, জন কবির বর্তমানে ব্যস্ত আছেন ব্যান্ডের নতুন অ্যালবামের কাজে। এরই মধ্যে তারা বেশ কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন বলে জানিয়েছেন। তাদের এবারের অ্যালবামের নাম রাখা হয়েছে ‘উত্তর খুঁজছি দক্ষিণে’। অন্যদিকে, মিথিলা ব্যস্ত আছেন অভিনয়ের কাজে।

জানা গেছে, মিথিলার উপস্থাপনায় জন কবির ও তুহিনের ‘আমার আমি’ অনুষ্ঠানটি শিগগিরই প্রচার হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহবিচ্ছেদের ঘোষনা দেন। তাহসান ও মিথিলা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান। তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। ওই একই অনুষ্ঠানে জানের সঙ্গেও পরিচয় হয় মিথিলার।