English Version
আপডেট : ২৮ নভেম্বর, ২০১৮ ১০:৫৬
সূত্র:

ওয়েব সিরিজে তিশা

ওয়েব সিরিজে তিশা

প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন। ওয়েব সিরিজ ‘কুয়াশা’য় দেখা যাবে তাদের কেমিস্ট্রি। অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি। এখন এর শুটিং চলছে ঢাকায়।

এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গল্পও তারই। তিনি বলেন, 'প্রতিটি অপরাধের পেছনে অর্থ, ক্ষমতা কিংবা নারীর যোগসাজশ থাকে। ‘কুয়াশা’র গল্প সেই সূত্র ধরেই ভাবা। এই কাহিনিতে অনেক বাঁক আছে। শেষ পর্যন্ত সমাধান থাকছে না। কারণ এর সিজন-টু তৈরি হবে।' 

‘কুয়াশা’য় তিশার চরিত্রের নাম রানি। সুমন আছেন মুরাদের ভূমিকায়। দু’জনই জড়িয়ে পড়েন অপরাধ জগতের সঙ্গে। খলনায়ক জামসেদ চরিত্রে থাকছেন শহীদুজ্জামান সেলিম। এর চিত্রনাট্য সাজিয়েছেন মারুফ রেহমান। ‘কুয়াশা’ প্রযোজনা করছে ইনোভেট সল্যুশন্স। এ বছরেই সিনেস্পট অরিজিনালসে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।