English Version
আপডেট : ২৭ নভেম্বর, ২০১৮ ১৭:১০
সূত্র:

বিবিসির অতিথি সম্পাদক জোলি

বিবিসির অতিথি সম্পাদক জোলি

বিশেষ দিনগুলোয় অতিথি সম্পাদক হিসেবে তারকা ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানায় বিবিসি। আগামী ২৮ ডিসেম্বর বিবিসি অতিথি সম্পাদকের দায়িত্ব পালন করতে আমন্ত্রণ জানিয়েছে অ্যাঞ্জেলিনা জোলিকে। এ বছর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিবিসি রেডিও ফোর। অতিথি সম্পাদক হিসেবে আরও থাকবেন ইতিহাসবিদ অ্যান্ড্রু রবার্ট, ঔপন্যাসিক কামিলা সামসি, নারীবাদী ব্লগার ছিদেরা এগুরে প্রমুখ।   যুদ্ধক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা এবং বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে আলোচনা করতে অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন কয়েকজন শরণার্থী আর যুদ্ধফেরত মানুষকে।

আগেও বিবিসির অতিথি সম্পাদক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। শরণার্থী দিবস উপলক্ষে বিবিসি রেডিওর ‘উইমেন্স আওয়ার’ অনুষ্ঠানের বিশেষ এক আয়োজনে অতিথি সম্পাদক হয়েছিলেন তিনি।

সূত্র: বিবিসি