English Version
আপডেট : ২২ নভেম্বর, ২০১৮ ১৮:২৭
সূত্র:

ছেলেকে স্কুলে পাঠিয়ে খুশি শাকিব-অপু

ছেলেকে স্কুলে পাঠিয়ে খুশি শাকিব-অপু

একমাত্র পুত্র আব্রাম খান জয়কে স্কুলে ভর্তি করে ভীষণ খুশি ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার 'ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা' তে প্লে-গ্রুপে ভর্তি করা হয়। স্কুলে যাওয়া আসাও শুরু হয়েছে জয়ের।

গতকাল বুধবার জয়ের স্কুলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অপু বিশ্বাস জয়ের উদ্দেশ্যে বলেন, আমি চাই তোমার স্কুলের প্রথম দিন আনন্দময় হোক। তুমি শুধু সুশিক্ষাই নেবে না অনেক সুন্দর শিশুদের সাথে মিশবে, তাদের সঙ্গে তোমার স্মরণীয় সময় কাটবে। তোমার জন্য গর্বিত।

জয়কে এ বছর স্কুলে ভর্তি করাতে পারবো ভেবে মনটা খারাপ হয়ে ছিলো। আর অপেক্ষা করতে হলো না, অবশেষে আমাদের ছেলেটা স্কুলে যাওয়া শুরু করলো। অনেক খুশি লাগছে। সন্তানে প্রথম স্কুলে পা রাখা বাবা-মায়ের জন্য কতটা আনন্দের সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সবাই জয়ের জন্য দোয়া করবেন।

ছেলের স্কুলে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত বাবা শাকিব খানও। ছেলের স্কুলে যাওয়া নিয়ে তিনি বলেন, জয়ের সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্য সব চেষ্টা করবো। খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। তবে ওর পড়ার আগ্রহ রয়েছে।