English Version
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮ ১২:৫৩
সূত্র:

জন্মদিনে বুবলীর চাওয়া

জন্মদিনে বুবলীর চাওয়া

আপনাদের সবার ভালোবাসা আর দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, অভিনয় দিয়ে জায়গা পেতে চাই দর্শকহৃদয়ে। জন্মদিনে এটাই চাওয়া- নিজের জন্মদিন নিয়ে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী বুবলী। খুব অল্পসময়ে বুবলী চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ তার জন্মদিন।

অনেকেই নিজের এ বিশেষ দিনটি বেশ ধুমধাম করে পালন করেন। নিজের জন্মদিনে বুবলী কী করবেন জানতে চাইলে লাস্যময়ী বলেন, জন্মদিনে সবসময় একটু চুপচাপ থাকি, এ দিনটা নিজের মত থাকতে ভালো লাগে। পরিবারের সবার সাথে কেক কেটে, খাওয়া-দাওয়া করে বাসায় উদযাপন করা হয়। মসজিদে মিলাদ দেওয়া হয়, আর এতিমদের খাওয়ানো হয়। বরাবরই এমনই করি... কোথাও বের হই না, এমনকি কোনো টেলিভিশন অনুষ্ঠানেও যাওয়া হয় না।

বুবলী আরও বলেন, সবাই শুভকামনা জানিয়ে ফোন করে, মেসেজ করে। আর এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু ভক্তরাও নানানভাবে শুভকামনা জানাচ্ছে, খুবই ভালো লাগে এসব কিছু।