English Version
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮ ১৯:০২
সূত্র:

দাদি হলেন মমতাজ

দাদি হলেন মমতাজ

নাতনির মুখ দেখলেন জনিপ্রয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম। মমতাজের ছেলে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের কোলে এসেছে এক কন্যা সন্তান। এর ফলে দাদি হলেন মমতাজ।

দাদি হওয়া মমতাজ উচ্ছসিত মমতাজ বলেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।’ অন্যদিকে তাঁর ছেলে মেহেদী খান লিখেছেন, ‘আমি চমৎকার একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’

সোমবার (১৯ নভেম্বর)দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদী খানের স্ত্রী চৈতি দেওয়ানের অস্ত্রোপচার করেছেন অধ্যাপক কর্নেল (অব.) খালেদা খানম।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মমতাজের ছেলে মেহেদী খান তার মায়ের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের নাতনি চৈতি দেওয়ানকে বিয়ে করেন।