English Version
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৮ ১২:২১
সূত্র:

আবার ‘মা’ হতে চলেছেন কারিনা?

আবার ‘মা’ হতে চলেছেন কারিনা?

বলিউড তারকা কারিনা কাপুর খান ও সাইফ আলি খান প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। চলচ্চিত্র বা বিবৃতির জন্য নয়, তাদের আদুরে পুত্রসন্তান তৈমুর আলি খানের জন্য। সেই নবজাতক থেকেই তৈমুর চিত্রসাংবাদিকদের নজর কেড়েছে। এরই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হতে শুরু করেছে কারিনা কাপুরের কিছু ‘বিশেষ’ ছবি। আর তা নিয়েই তুলকালাম শুরু হয়েছে নেট-ভুবনে।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কারিনার গর্ভবতী অবস্থার কিছু ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে টুইটার ও ফেসবুকে। সেই সঙ্গে লেখা হয়েছে, কারিনা দ্বিতীয় বার মা হতে চলেছেন। স্বভাবতই এই ছবি ঘিরে ফেটে পড়েছে জনতার কৌতূহল। শুরু হয়েছে বিবিধ কমেন্টের বন্যা।

করিনা ও সাইফ আলি খানের শিশুপুত্র তৈমুরকে ঘিরে যে বিপুল উন্মাদনা দেখিয়ে থাকে মিডিয়া, তাতে এই ছবি আরও খানিকটা ইন্ধন যুগিয়েছে। তার মধ্যে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন দ্বিতীয় বার মা হতে তার আপত্তি নেই। তবে তৈমুরের সঙ্গে সেই সন্তানের অন্তত দু’বছর ব্যবধান থাকা দরকার। এখন তৈমুরের বয়স এখন দুই। কাজেই ভক্তদের একাংশ মনে করতে শুরু করেছেন, এই বারে এসেছে সময়। এমন মুহূর্তেই ছবি ভাইরাল।

এদিকে জানা গেছে, কারিনার এই ছবিগুলো ‘নকল’ নয়। তবে ছবিগুলো ২০১৬ সালের। অর্থাৎ কিনা তৈমুরের জন্মের আগের। সেই ছবিগুলিকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাজার গরম করতে চাইছেন কেউ কেউ।