English Version
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ০৮:০৩

আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেন জ্যোতি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনলেন জ্যোতি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে তারকাময়। দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা এবারের নির্বাচনে প্রার্থী হতে চান। সেই উদ্দেশ্যে কিনছেন মনোনয়নপত্রও। এবার যুক্ত হলো আরও এক অভিনেত্রীর নাম। তিনি জ্যোতিকা জ্যোতি।

আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনেছেন জ্যোতি। রোববার (১১ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকা মার্কার প্রার্থী হতে মনোনয়নপত্র কেনেন তিনি।

জ্যোতিকা জ্যোতির জন্মস্থান ময়মনসিংহে। সেখানেই তিনি প্রার্থী হতে চান। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চান জ্যোতিকা জ্যোতি।

জ্যোতি জানান, এর আগেও আমি মনোনয়নপত্র কিনেছিলাম। তবে সেটা ময়মনসিং-৩ আসনের উপনির্বাচনে। তখন মনোনয়ন পাইনি। কিন্তু যিনি পেয়েছিলেন, তার সমর্থনে কাজ করেছিলাম। আমি বঙ্গবন্ধুর আদর্শের মানুষ। তাই আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাবো।

জ্যোতি আরো জানান, আমার এলাকার মানুষজন চায়, আমি নির্বাচনে অংশ নিই। তাদের আগ্রহ দেখেই মনোনয়নপত্র কিনেছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পেলে দেশের মানুষের সেবা করার সুযোগ পাবো।