English Version
আপডেট : ১০ নভেম্বর, ২০১৮ ১৩:০২
সূত্র:

নারী ক্রিকেটারদের নিয়ে ছবি বানাতে চান ফেরদৌস

নারী ক্রিকেটারদের নিয়ে ছবি বানাতে চান ফেরদৌস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতা চেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

তবে তা ক্রিকেট খেলার জন্য নয়। নারী ক্রিকেটারদের নিয়ে একটি ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতা চেয়েছেন এ অভিনেতা।

নারীও ক্রিকেটনির্ভর এ ছবিটি কেমন হবে এ নিয়ে পরিকল্পনা করছেন তিনি। ভালো পরিচালক ও অর্থলগ্নিকারী পেলে শিগগিরই তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবির কাজ শুরু করবেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমাদের ক্রিকেটে পুরুষের পাশাপাশি নারী দলও এরই মধ্যে বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছে। তাদের নিয়ে লেখা গল্পের ছবি বানানোর ইচ্ছা আছে আমার। সে জন্য সবার সার্বিক সহযোগিতা পেলে কাজ শুরু করে দেব।

তবে সরকারি পৃষ্ঠপোষকতা বিশেষ করে ক্রিকেট বোর্ডের সহযোগিতা পেলে ছবিটি করা আমার জন্য সহজ হতো।’