English Version
আপডেট : ১ নভেম্বর, ২০১৮ ১১:১২

নাঈম-মৌরির বৃষ্টির রঙে ভালোবাসা

অনলাইন ডেস্ক
নাঈম-মৌরির বৃষ্টির রঙে ভালোবাসা

এ সময়ের জনপ্রিয় অভিনেতা এফএস নাঈম খণ্ড ও ধারাবাহিক নাটক নিয়ে ইদানিং ব্যস্ত রয়েছেন। কিছুদিন আগে নেপাল থেকে কয়েকটি নাটকের শুটিং শেষ করে দেশে ফেরেন।

দেশে ফিরেও শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। অন্যদিকে নাটকের জনপ্রিয় অভিনেত্রী মৌরি সেলিমও অভিনয় নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি এ দুই তারকা একসঙ্গে ‘বৃষ্টির রঙে ভালোবাসা’ নামে একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন। সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের এ নাটকে নাঈমকে দেখা যাবে অদ্ভুত এক প্রেমিকের চরিত্রে।

নাটকটি রচনা করেছেন সাজিন আহমেদ বাবু এবং পরিচালনা করেছেন মানিক। এতে অভিনয় প্রসঙ্গে নাঈম বলেন, ‘নাটকটির গল্প বলা যায় অনেকটা ত্রিভুজ প্রেমের। বেশ নাটকীয়তা আছে। অভিনয় করতেও বেশ ভালো লাগছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

মৌরি সেলিম বলেন, ‘নাটকে আমার প্রেম নাঈমের সঙ্গে থাকলেও বিয়ে হয় অন্যের সঙ্গে। এ জন্য নাঈম অনেকটা দুর্বল হয়ে পড়ে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ নাটকটি শিগগিরই জি টিভিতে প্রচার করা হবে বলে পরিচালক জানান।