English Version
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮ ১৩:০৫

এবার বলিউডের ছবিতে সিয়াম-পূজা

অনলাইন ডেস্ক
এবার বলিউডের ছবিতে সিয়াম-পূজা

 বর্তমান সময়ের ঢাকাই ছবির জনপ্রিয় জুটি সিয়াম ও পূজা 'পোড়ামন ২' ছবি দিয়ে অভিনয় গুণে নিজেদের জাত চিনিয়েছেন। এ ছবিতে অভিনয় করে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন তারা। যার ফলে সিয়াম ও পূজার ক্যারিয়ারে আরো একটি পালাবদলের হাওয়া লাগতে যাচ্ছে। এবার তারা বলিউডে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে জাজ মাল্টিমিডিয়ার কর্নধর আবদুল আজিজ বলেন, সিয়াম ও পূজা এবার বলিউডে কাজের সুযোগ পেয়েছে। বলিউডের রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে ছবিটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। ছবির নাম 'জ্বলন'। ছবিটি পরিচালনা করবেন বলিউডের কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।

এব্যাপারে সিয়াম বলেন, আলহামদুলিল্লাহ! সিনেমা নিয়ে আমার স্বপ্ন অনেক। প্রথম সিনেমার সাফল্যের পর যেন তেন কিছু করার ইচ্ছা কখনোই নেই। এই ছবিটির মাধ্যমে আমার স্বপ্নের একটা ধাপ পূরণ হবে বলে আশা করছি। সব কিছু ঠিক থাকলে শিগগিরই মুম্বাইতে শুটিঙে অংশ নেবো। দোয়া করবেন সবাই।

পূজা চেরি বলেন, আসোলে কথাটা শোনার পর ভীষণ ভালো লাগাল যে আমি আর সিয়াম এবার দেশের গন্ডি পেরিয়ে বলিউডে জুটি বাঁধতে যাচ্ছি। এই ছবিটির ব্যাপারে বেশ উচ্ছ্বসিত আমি। যতদুর জানি, মুম্বাইতে শুটিং হবে ছবিটির। শিগগিরই কাজে অংশ নেওয়ার জন্য মুম্বাই যাবো আমরা। দোয়া করবেন দর্শকদের যেন ভালো কিছু উপহার দিতে পারি।