English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০১৮ ১৬:৫৯

গানে ফিরলেন

অনলাইন ডেস্ক
গানে ফিরলেন

রুমানা রশীদ ঈশিতা একাধারে টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। ১৯৮৮ সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’তে তিনি শিশু শিল্পী হিসেবে পুরস্কার অর্জন করেন।

২০০৭ সালে ঈশিতা চ্যানেল আইয়ের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন এবং নির্জন আড়ালে, স্বপ্ন স্বপ্নীল ও গোধূলি বেলায় নামের এক পর্বের নাটক পরিচালনা করেন। মাঝে অনেকটা সময় তিনি সবকিছু থেকেই দূরে সরে ছিলেন। ঈদুল আজহায় নীরবতা ভেঙে অভিনয়ে ফিরে আসেন। আর এবার ফিরলেন গানে।

২০১৩ সালে সর্বশেষ মাছরাঙা টেলিভিশনের জন্য একটি গান করেছিলেন তিনি। প্রায় ৫ বছর পর ঈশিতা প্রকাশ করতে যাচ্ছেন তার নতুন গান। এ গানের শিরোনাম ‘তোমার জানালায়’। সোহেল আরমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। সম্প্রতি রাজধানী ঢাকার আশপাশে গানটির ভিডিও দৃশ্যায়ন করা হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন রেদওয়ান রনি। গানের ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা নিজেই।

আগামীকাল চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।