English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৮ ১১:৫১

আমি শাকিব খান হতে চাই না : বাপ্পী

অনলাইন ডেস্ক
আমি শাকিব খান হতে চাই না : বাপ্পী

বর্তমানে সময়ের ঢালিউডের অন্যতম নায়ক বাপ্পী চৌধুরী। তাছাড়া নিজেকে ভেঙ্গে নতুন করে করার প্রচেষ্টায় আছেন তিনি। যদিও অনেক পরিবর্তন এনেছেন নিজের মধ্যে। সম্প্রতি তার দুটি সিনেমা মুক্তির পথে রয়েছে।

এদিকে নায়ক ও আসমানি নামে এ দুটি সিনেমা দুর্গাপূজার উৎসব উপলক্ষে ১২ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমা ও তার ব্যক্তি জীবন নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন দৈনিক প্রথম আলোতে।

সেখানেই সাংবাদিকের প্রশ্ন ছিল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি শাকিব খান হয়ে গেছেন। প্রথমে কী করবেন? তিনি জানান শাকিব খান হতে চাই না। এছাড়া তাকে আরো জিজ্ঞাসা করা হয় অপু বিশ্বাস নাকি মাহি আস্থাভাজন তিনি জানান দুজনই।

২০১২ সালে বাংলাদেশি চলচ্চিত্র ভালোবাসার রঙ দিয়ে তার অভিনয় জগতে অভিষেক হয়। প্রথম দুটি চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে হলেও পরবর্তীকালে অন্য প্রযোজনা সংস্থার সাথেও ছবি করেছেন বাপ্পী।

তাছাড়া প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই প্রায় ৯টি ছবির ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ার খবরে বেশ আলোচনায় এসেছিলেন বাপ্পী। বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র জগতে বাপ্পী অন্যতম নায়ক।