English Version
আপডেট : ৭ অক্টোবর, ২০১৮ ১১:৫৬

প্রকাশ্যে এলো তনুশ্রী-নানার গোপন ভিডিও!

অনলাইন ডেস্ক
প্রকাশ্যে এলো তনুশ্রী-নানার গোপন ভিডিও!

তনুশ্রী দত্তের সঙ্গে ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিস’-এর সেটে কী হয়েছিল? তার সাথে কী এমন ব্যবহার করেছিলেন নানা পাটেকর, যার জন্য ১০ বছর পর মুখ খুলতে বাধ্য হলেন বলিউডের জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী? শুধু তাই নয়, নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রীর যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর থেকেই বি টাউন জুড়ে এ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

কিন্তু ২০০৮ সালে তনুশ্রী দত্তের সঙ্গে কী এমন আপত্তিকর ঘটনার সূত্রপাত করেছিলেন নানা পাটেকর। যা নিয়ে পুরো নেট দুনিয়া জুড়ে রীতি মতো হৈচৈ পড়েছে। এ নিয়ে বলিপাড়ার প্রথমসারির অনেক অভিনেতা অভিনেত্রীও টক-ঝাল মন্তব্যে সরব রেখেছেন মিডিয়া অঙ্গন। তবে এই সরবতার মধ্যে ‘হর্ন ওকে প্লিস’ ছবিটি নিয়েও সবার মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

এবার সেই উত্তাপে যেন শীতল জল পড়লো সম্প্রতি ‘হর্ন ওকে প্লিস’-এর একটি ভিডিও প্রকাশ্যে এসে। সেখানে নানা পাটেকর, গণেশ আচার্য এবং তনুশ্রী দত্তকে দেখা যাচ্ছে। কিন্তু, তনুশ্রী দত্ত রিহার্সাল শুরু করলে, নানা পাটেকর তার মধ্যে বাধা দেন। সঙ্গে সঙ্গে সেট ছেড়ে সেখান থেকে সরে যান বাঙালি অভিনেত্রী।

তনুশ্রী সেট থেকে সরে যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় শুটিং। এরপর ফের রিহার্সালের জন্য সেটে ফিরে আসেন তনুশ্রী দত্ত। কিন্তু, নানা পাটেকরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তিনি যে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না, তা এই ভিডিওতে স্পষ্টই বুঝা যাচ্ছে।

ওইদিনের রিহার্সালের সময় তনুশ্রী দত্ত হাজির হলেও, পরে তিনি এই সিনেমা থেকে সরে যান। তনুশ্রীর জায়গায় সেখানে নিয়ে আসা হয় রাখি সাওয়ান্তকে। প্রকাশ পাওয়া এই ভিডিও নিয়ে এখন আবার নতুন গসিপের পালা। দেখা যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে তনুশ্রী-নানা ভক্তদের চুলাচুলি কোথায় গিয়ে ঠেকে।