English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০১৮ ১৯:৪৫

তনুশ্রীকে ধুয়ে দিলেন রাখী

অনলাইন ডেস্ক
তনুশ্রীকে ধুয়ে দিলেন রাখী

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত সম্প্রতি ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন। নানা পাটেকরের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করায় তনু্শ্রীকে ধুয়ে দিলেন আরেক বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত।

তনুশ্রীকে মাদকাসক্ত বলে মন্তব্য করেছেন রাখী বলেন, ‘তার সব অভিযোগ মিথ্যা। নানা পাটেকারের মতো মানুষ হয় না, তনুশ্রীর আসলে মাথা ঠিক নেই৷ সে (তনুশ্রী) মাদকাসক্ত।’

রাখী সাওয়ান্ত আরও বলেন, ‘তনুশ্রী এত দিন কেন চুপ করে ছিল? ১০ বছর ধরে কোমায় ছিল যে মুখ খুলতে পারেনি? এখন এত কথা ফুটছে ওর মুখে? বলিউডে ওর কোনও কাজ নেই, কেউ ওকে কাজ দেয় না৷ আমেরিকায় ভিক্ষা করতো, সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়েছে৷

সম্প্রতি ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের ফ্লোরেই পাটেকর তার সাথে অন্তরঙ্গ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। শুধু তাই নয় তাতে রাজি না হওয়ায় নানা পাটেকর রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়েকজন গুন্ডা ভাড়া করে তার গাড়ি ভাঙচুরসহ তাকে নানাভাবে অপদস্ত করেন।

তনুশ্রী বলেছিলেন, এরপর ছবি থেকে তাকে বাদ দিয়ে রাখী সাওয়ান্তকে নেয়া হয়।

তিনি আরও বলেছিলেন, ‘আমার বদলে রাখী সাওয়ান্ত! এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে।