English Version
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮ ১১:২৬

এই অভিনেতাই নেহা কাক্কারের প্রেমিক

অনলাইন ডেস্ক
এই অভিনেতাই নেহা কাক্কারের প্রেমিক

অবশেষে টিভি রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কের কথা জানালেন গায়িকা নেহা কাক্কার।

হিমাংশ এতদিন নেহার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি কিন্তু তিনি আচমকা এই দিন সেটে উপস্থিত হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। বলা বাহুল্য হিমাংশকে দেখে আপ্লুত হয়ে পড়েন নেহা।

মুম্বাই মিররের রিপোর্টে জানা গেছে, শো চলাকালীন নেহা নাকি বুঝিয়ে দিয়েছেন তিনি এই অভিনেতাকে বিয়ে করতেও রাজি। এক সূত্র মারফত জানা যায়, ঐদিন শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমেডিয়ান সুনীল গ্রোভার। শো চলাকালীন তিনি নেহার স্বয়ংবর নামে একটা সেগমেন্ট পরিচালনা করছিলেন। সেই সময় হিমাংশ শোয়ের সঞ্চালক পরিতোষ ত্রিপাঠির সঙ্গে উপস্থিত হলে নেহা জানান, ‘ভবিষ্যতে আমি যখন বিয়ের কথা ভাববো তখন ওঁর কথা আমার মনে থাকবে।’ সকলকে অবাক করে হিমাংশ প্রত্যুত্তরে জানান, ‘আমি তোমার এই কথাটার জন্যই তো অপেক্ষা করছিলাম।’

এছাড়াও শো চলাকালীন হিমাংশ এবং নেহা ও হামসাফার গানের সঙ্গে পারফর্ম করেন। আসল গানেও নেহা এবং হিমাংশকেই কিন্তু পারফর্ম করতে দেখা গেছে। আর গানটা গেয়েছেন নেহা নিজেই।

হিমাংশ কোহলিকে ইয়ারিয়া, জিনা ইসি কা নাম হ‍্যায়, সুইটি ওয়েডস এনআরআই ছবিতে অভিনয় করতে দেখা গেছে। হামসে হ‍্যায় লাইফ ধারাবাহিক থেকে হিমাংশের অভিনয়ের পথচলা শুরু হয়েছে। সূত্র : এনডিটিভি