English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১০

মুখোমুখি মাহি ও পরীমনি

অনলাইন ডেস্ক
মুখোমুখি মাহি ও পরীমনি

ঢালিউডের দুই আলোচিত মুখ মাহিয়া মাহি এবং পরীমনি। আসছে অক্টোবরেই এই দুই অভিনেত্রীর ছবি একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ও মাহিয়া মাহির ‘পবিত্র ভালোবাসা’ মুক্তি পাবে ৫ অক্টোবর।

‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন আরজু। অন্যদিকে এ কে সোহেলের পরিচালনায় ‘পবিত্র ভালোবাসা’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন রোকন।

তবে এই দুই অভিনেত্রী নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবছেন না। তারা এটাকে ইতিবাচকভাবেই নিয়েছেন। দর্শক যেন দুটো সিনেমাই হলে গিয়ে দেখেন সেটাই কমনা করছেন দুই ঢালিকন্যা।