English Version
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৪

ক্রিকেটারের প্রেমে ক্রাশ খাচ্ছেন শবনম ফারিয়া!

অনলাইন ডেস্ক
ক্রিকেটারের প্রেমে ক্রাশ খাচ্ছেন শবনম ফারিয়া!

ক্রিকেট অঙ্গনের সঙ্গে শোবিজ অঙ্গনের দারুণ যোগ সূত্র রয়েছে। অভিনেত্রীরা মুগ্ধ হন খেলা দেখে, আর খেলোয়াররা অভিনেত্রীদের অভিনয়ে মুগ্ধ হন। বলিউডে কান পাতলেই শোনা যায়, শর্মিলা ঠাকুর- মনসুর আলি পাতৌদি, জহির খান-ইশা সর্বানি, কিম শর্মা-যুবরাজ সিং, দিপিকা পাড়ুকোন-মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না-শ্রুতি হাসান, হরভাজন সিং-গীতা বসরা, ওয়াসিম আকরাম-সুস্মিতা সেন, দেবশ্রী রায়-সন্দীপ পাতিল, শোয়েব আখতার-সোনালি বেন্দ্রে, মোহাম্মদ আজহার উদ্দিন-সংগীতা বিজলানির প্রেমকাহিনি।

শুধু বলিউডেরই নয় এবার ঢালিউডের অভিনেত্রীও ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ক্রিকেটারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই খবর। তবে তার প্রেমে পড়াটা এক পক্ষীয়।

শবনম ফারিয়া বলেন, ‘২০০৯ সালে একটা ম্যাচ দেখতে গিয়ে প্রথম যেদিন সরাসরি মাশরাফিকে সামনে থেকে দেখি, আমার পা কাঁপছিল। আমি শুধু মাশরাফির ভক্ত-ই নই, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি। তবে তার সঙ্গে প্রথমবার দেখা হওয়ার পর আমি কথা বলতে পারিনি। শুধু তাকিয়ে দেখেছিলাম মাশরাফিকে।’