English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ০৬:৫২

সাধু হয়ে পুরোপুরি পালটে গেলেন সইফ আলি খান!

অনলাইন ডেস্ক
সাধু হয়ে পুরোপুরি পালটে গেলেন সইফ আলি খান!

জয়পুরে কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায়দানের সময় থেকেই তাঁর চেহারার পরিবর্তন চোখে পড়ে। কিন্তু, কী কারণে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলেন সইফ আলি খান, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। লম্বা দাড়ির সঙ্গে পেটানো শরীর নিয়ে সইফ আলি খান কোন সিনেমার শুটিং শুরু করলেন, তা এবার প্রকাশ্যে এল।

বর্তমানে 'হান্টার'-এর শুটিং শুরু করেছেন ছোটে নবাব। আর সেই সিনেমার শুটিংয়ের জন্যই নিজের চেহারায় আমূল পরিবর্তন আনেন সইফ। 'হান্টার-এ সইফের প্রথম লুক -ও এবার এল প্রকাশ্যে। যেখানে সইফ আলি খান-কে একজন নাগা সাধুর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে খবর। সইফ আলি খানের এই নাগা সাধুর লুকের সঙ্গে 'পাইরেটস অফ ক্যারাবিয়ান'-এর জনি ডেপ-এর মিল খুঁজে পাচ্ছেন অনেকেই। আর সেই কারণেই এবার ভাইরাল হল সইফের এই নাগা সাধুর বেশে প্রথম লুক।