English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৮ ০৬:৪৫

কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সলমন দিলেন ১২ কোটি?

অনলাইন ডেস্ক
কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে সলমন দিলেন ১২ কোটি?

কেরলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সমাজের সব স্তরের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও এগিয়ে আসছেন কেরলের মানুষকে সাহায্য করতে। কখনও কুণাল কাপুর কখনও সুশান্ত সিং রাজপুতরাও ১.২ কোটি, ১ কোটি করে অনুদান দিচ্ছেন, সেই সময় অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান-রাও কিন্তু পিছিয়ে নেই। কিন্তু,  কেরলের বন্যা দুর্গত মানুষকে সাহায্য করতে সলমন খান নাকি ১২ কোটির অনুদান দিয়েছেন?

সম্প্রতি বলিউড অভিনেতা জাভেদ জাফরি একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, সলমন খানের স্বেচ্ছাসেবী সংস্থা 'বিয়িং সলমন'-এর তরফে নাকি কেরলের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ১২ কোটির অনুদান দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, যিনি এই পরিমাণ সাহায্য করেন, তাঁর মধ্যে অন্যরকম কিছু রয়েছে। কত মানুষের ভালবাসা এবং আশির্বাদ নিয়ে তিনি চলেন। এরকম মানুষের ভাল যেন ভগবান করেন, এমনও টুইট করেন জাভেদ জাফরি।