English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৮ ০৯:১০

ঈদে আসছে নিশো-তিশা'র 'লালাই'

অনলাইন ডেস্ক
ঈদে আসছে নিশো-তিশা'র 'লালাই'

আসন্ন কুরবানী ঈদে উপলক্ষে নির্মিত হলো নাটক 'লালাই।' একটি গরুকে কেন্দ্র করে গড়ে ওঠা এক মর্মান্তিক কাহিনিকে ঘিরে আবর্তিত হয়েছে 'লালাই।' নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। নাটকের গল্প লিখেছেন আনিসুর বুলবুল।

এ নাটকের ব্যাপারে আফরান নিশো বলেন, এই নাটকের গল্পের গভীরতা রয়েছে। একটি ভিন্নধর্মী গল্পে নির্মিত। অনেকটা হৃদয় বিদারক একটি গল্প। অভিনয় করতে গিয়ে বাস্তব একটা এক অনুভূতি কাজ করেছে হৃদয়ে। দর্শকদের গভীর ভাবে নাড়া দেবে লালাই নাটকটি।   নির্মাতা মাবরুর রশিদ বলেন, ঈদে দর্শকেরা গল্পকে বাস্তবচিত্রে দেখতে পারবেন। ভালো কাজগুলোর একটি হতে যাচ্ছে লালাই। একটি কোরবানির গরুকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকেরা জাজ করবে।

নিশো-তিশা ছাড়াও নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী আরিত্রা, রকি খান, সাগর হুদা ও সিয়াম নাসির। ঈদ উপলক্ষ্যে নাটকটি ধ্রুব মিউজিক স্টেশনের ধ্রু টিভিতে প্রকাশ হবে।